ঢাকা মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৫২ এ.এম
আশাশুনি প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমানন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেনের সঞ্চালনায় সভা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ক্লাবের আয় ব্যয়ের হিসাব, নতুন ভবন নির্মান, সাধারণ পরিষদের সভাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।