ঢাকা মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনায় কুকুরকে এন্টি-রেবিস টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৫৪ এ.এম
পাবনায় কুকুরকে এন্টি-রেবিস টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিবেদক :  পাবনা পৌরসভার আওতাধীন এলাকায় কুকুরকে এন্টি-রেবিস (জলাতঙ্ক) টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট)  সকালে পাবনা রেলস্টেশন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাবনা পৌরসভার বাস্তবায়নে এবং সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার খাইরুল কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা পাবনা পৌরসভা মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার সাবেক কমিশনার মোঃ আশরাফ সহ পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। উল্লেখ্য, গত কয়েক দিনে পাবনা পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশু সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুকুরকে এন্টি-রেবিস টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমানো এবং জনসাধারণকে এ প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।