ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৫৬ এ.এম
বুধহাটায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমানন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটায় মাদকদ্রব্য প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা করিম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রবীন সাংবাদিক আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ইনস্পেক্টর হারুন-অর-রশিদ মৃধা। সাংবাদিক বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, সহ সভাপতি ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সচ্চিদানন্দ দে সদয়, শেখ বাদশা, ইয়াছির আরাফাত ড্যানিস, ইয়াছিন আরাফাত পিন্টু, মইনুল ইসলাম, চঞ্চল, ফারুক হোসেন, আমিনুর রশিদ, ডাঃ রফিক আহমেদ প্রমুখ। সভায় এলাকায় মাদকের ছড়াছড়ি, চুরি-ডাকাতি, জুয়া ও সুদের কারবারে এলাকার আইন শৃংখলা লঙ্ঘিত হচ্ছে বলে বক্তাগণ অভিযোগ করেন। প্রধান অতিথি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এর কথা ঘোষণা করে বলেন, আমি নতুন দায়িত্ব নিয়ে বুধহাটায় এসেছি। মাদক কারবারী ও মাদকসেবীদের কোন ছাড় দেওয়া হবেনা। সাথে সাথে চুরি ডাকাতিসহ সকল অপরাধ রোধে যথাসাধ্য কাজ করা হবে। তিনি সায়বাদিকমহলসহ সকলের সহযোগিতা কামনা করেন।