ঢাকা মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৫৭ এ.এম
আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমানন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১০ আগস্ট) সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

উপজেলার ফকরাবাদ গ্রামে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী ফকরাবাদ গ্রামের নরেন্দ্র নাথ মন্ডলের ছেলে পলাশ মন্ডলকে এসআই ফিরোজ আলম গ্রেফতার করেন।

পৃথক অভিযানে একই গ্রামের দেলোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোকামখালী গ্রামের রফিকুল সরদারের ছেলে লিটন ও সাত্তার সরদারের ছেলে মাসুম বিল্লাহ।