কলাপাড়া নয়টি বালিহাঁস উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নয়টি ছানাসহ সরাইল প্রজাতির একটি মা বালিহাঁস উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভার্সের সদস্যরা বন বিভাগের সহযোগিতায় রোববার বিকেলে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার মাইনুদ্দিন শরীফের বাড়ি থেকে বন্য পাখিগুলো উদ্ধার করেন।
মাইনুদ্দিন শরীফ জানান, স্থানীয় একটি ডোবায় মা পাখিটি ছানাদের নিয়ে বিচরণ করছিল। কয়েকজন শিশু ঢিল মেরে ও জাল দিয়ে পাখিগুলো ধরার চেষ্টা করছিল। পরে তিনি খবর পেয়ে তিন দিন আগে পাখিগুলো ধরে বাড়িতে নিয়ে আসেন। সেখানে হাঁসের বাচ্চাদের সঙ্গে রেখে তিনি সেগুলোর পরিচর্যা করছিলেন। তিনি বলেন, ‘এগুলো না ধরলে অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলতো।
মাইনুদ্দিন আরও বলেন, বাদুরতলী খালে মাঝে মধ্যেই এই হাঁসের ঝাঁক দেখা যায়। এর আগেও এলাকায় এই পাখির বিচরণ দেখা গেছে।
