ঢাকা বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.২৩ পি.এম
৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল
www.dailyranggaprovat.com

মানিক ঘোষ, ঝিনাইদহ : ৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল। গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ তানজীল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।
শিশুটির পিতা মাসুদ রানা জানান, ৫ আগস্ট সকাল ১১ টার দিকে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরিও করেছে পরিবারটি। নিখোঁজ তানজিলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশু তানজিলের নিখোঁজের ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের।