আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক
জিএম মজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ভারতীয় শাড়ী, একটি মোটর সাইকেলসহ এক চোরা কারবারীকে আটক করেছে। সোমবার (১০ আগস্ট) রাত্র পৌণে ৮ টার দিকে আশাশুনি সদর থেকে মালামাল আটক করা হয়। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার মৃত আনসার আলীর ছেলে রেজাউল ইসলাম
ভারতীয় মালামাল নিয়ে কালিগঞ্জ এলাকা থেকে আশাশুনির দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রহরায় ছিল। ঘটনার সময় হোন্ডা কোম্পানীর লাল কালো রং এক্স ব্লেড মডেলের ১৬০ সিসি মোটরসাইকেল আশাশুনি গ্রামস্থ চেয়ারম্যান বাড়ি মোড়ের (গাছতলা মোড়) বড়দলগামী পাকা রাস্তার পৌছলে থামতে সিগনাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। বস্তায় থাকা ১২টি ভারতীয় বেনারসী শাড়ি, ২টি জর্জেট শাড়ী, ১০ টি কাতান শাড়ী, ৬টি সিল্কের শাড়ী মোট শাড়ির মূল্য অনুমান-৪৬ হাজার ৮০০ ও মোটর সাইকেল (মূল্য ২ লক্ষ টাকা) জব্দ ও চোরাকারবারী রেজাউলকে আটক করা হয়।
