ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাতক্ষীরা জেলা কমিটি গঠন

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.৫৪ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাতক্ষীরা জেলা কমিটি গঠন
www.dailyranggaprovat.com

মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির আহবায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সাতক্ষীরা জেলায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটির আহবায়ক  হয়েছেন সাবেক কৃতি ফুটবলার গোলাম ফারুক বাবু, এবং সদস্য সচিব সাবেক ক্রিকেটার মীর তাজুল ইসলাম রিপন। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক জাতীয় দলের ক্রিকেটার এস,কে,রবিউল ইসলাম শিবলু,দপ্তরের সদস্য হিসেবে সাবেক জাতীয় ফুটবলার মোঃ আলমগীর কবির রানা সহ সাত টি উপজেলার সাবেক ও বর্তমান ক্রিকেটার,ফুটবলার,এ্যাথলেট, সহ খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল ক্রীড়া বিস্তারে খেলোয়াড় তৈরিতে কাজ করবে বলে জানিয়েছেন জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com