ঢাকা বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.১৪ পি.এম
আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ
www.dailyranggaprovat.com

জিএম মজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও উপকারভোগীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে উপকরণ ও বৃত্তির টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থীকে বাইসাইকেল, তিনজন উপকার ভোগীকে সেলাই মেশিন এবং ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ৩২ হাজার টাকা শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও আবু দাউদ ঢালী উপস্থিত ছিলেন।