ঢাকা বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কালিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০২.০১ পি.এম
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কালিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি—ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)-এর উদ্যোগে এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG), কালিগঞ্জ উপজেলা-এর আয়োজনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পি এফ জি গ্রুপের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার  সভাপতি শেখ আনোয়ার হোসেন সভাপতিত্বে ও  ওয়াইপিএজি গ্রুপের কোঅর্ডিনেটর শেখ পারভেজ ইসলাম সঞ্চালনায় 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পিস গ্রুপের অ্যাম্বাসেডর ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বক্তব্য রাখেন  উপজেলা পি এফ জি গ্রুপের কোঅর্ডিনেটর ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,রোকেয়া মনসুর ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদূর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মির জাহাঙ্গীর আলম, সাংবাদিক শিমুল হোসেন, জাহাঙ্গীর আলম, পিএফজি গ্রুপে সদস্য মাওলানা আব্দুল গফুর,এস এম আহমাদুল্লাহ বাচ্চু,  মোছাঃ খাদিজা খাতুন ও সাদিয়া সুলতানা শিলা,

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সম্প্রীতি ও সংলাপের মাধ্যমে সামাজিক বিভেদ ও সংঘাত কমিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা, বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, ভিন্ন মত, ভিন্ন পরিচয় ও ভিন্ন প্রেক্ষাপট থাকলেও সবার আকাঙ্ক্ষা একটি—শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় বাংলাদেশ। তাই সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য, তরুণ প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।