ঢাকা বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৪.০৫ পি.এম
মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবনে বিদ্যুৎ আলোকসজ্জার কাজ করার সময় ভবন থেকে পড়ে  গুরুতর আহত বিদ্যুৎ মিস্ত্রি আদিব শেখ (২০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎিসাধীন ইন্তেকাল করেছেন। আদিব মধুখালী পৌরসভার শ্রীপুর গ্রামের  আনোয়ার শেখের একমাত্র ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে  ১১ আগস্ট ২০২৬খ্রি. মঙ্গরবার বিকেলে  মধুখালী বাজারে একটি ৪তলা ভবনে আলোকসজ্জার বৈদ্যুতিক কাজ করার সময়  অসাবধানতাবশত  ভবনের উপর থেকে  নিচে পড়ে যান । এতে সে  গুরুতর আহত হন। স্থানীয়রা  তাকে উদ্ধার করে উপজেলা  সদর হাসপাতালে  নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরন করেন। পরবর্তীতে ১২ আগস্ট ২০২৬খ্রি. বুধবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন  আদিব শেখের মৃত্যু হয়। আদিবের  আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।