ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.২৩ পি.এম
‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি
www.dailyranggaprovat.com

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল থেকে : পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকাসক্ত শনাক্তে তাদের ‘ডোপ টেস্ট’ করা হবে।  

বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও বলেন, মব সৃষ্টি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ডরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার ও মোহাম্মদ মহসিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি সুলতান মাহমুদ, আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।