ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.০১ পি.এম
দেবহাটায় সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বুধবার (১২ আগস্ট) দেবহাটা উপজেলায় দিনব্যাপী সফর করেছেন। সফরকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন এবং সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার দুপুর ১২টার দিকে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুপুর ২টার দিকে তিনি দেবহাটা উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর দুপুর ৩টার দিকে সংসদ সদস্য দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিকাল ৪টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় তিনি সড়ক উন্নয়নকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়ে মহাসড়ক উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে প্রকৌশলীদের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। জনসাধারণের দুর্ভোগ কমাতে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। শেষ উপজেলা জামায়াতের একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন।

দেবহাটায় তার দিনব্যাপী সফরকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক প্রমূখ।