জাহাঙ্গীর নগর ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার, সভাপতি- সরোয়ার, সাধারণ সম্পাদক- পলাশ
রফিকুল ইসলাম রনি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট ) বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন এবং সদস্য সচিব মো. আল-আমিন মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ মার্চ বরিশাল জেলা ছাত্রদলের তৎকালীন দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। তবে কমিটি ঘোষণার কিছুদিন পর এর কার্যক্রম স্থগিত করা হয়।
ঘোষিত কমিটিতে মো. সরোয়ার হোসেনকে সভাপতি, মো. নাবিদ হাসান (শান্ত)কে সিনিয়র সহ-সভাপতি, মো. সাঈদ আহমেদ পলাশকে সাধারণ সম্পাদক, মো. সিরাজুল ইসলাম (নবাব)কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এদিকে ছাত্রদলের নব গঠিত কমিটিকে দলীয় নেতা-কর্মীরা উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
