ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে ১১শ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.০৫ পি.এম
মহম্মদপুরে ১১শ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের মাঝে পেঁয়াজবীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৮টি ইউনিয়নের ১ হাজার ১০০ কৃষকের মাঝে এসব প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান শিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস, লিপিয়া খাতুন, আব্দুল হান্নান, স্মৃতিরাণী সাহা, আফরোজা খানম, খান হাসিবুল হাসান, আব্দুল আওয়ালসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের স্বাবলম্বী করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।