কালীগঞ্জে ড্রিংকিং ওয়াটার পানির প্লান ব্যবসায়ীদের সাথে সাতক্ষীরা ৩ আসনের এমপির সাথে মতবিনিময়
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ী সমিতির (প্রস্তাবিত) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রত্যয় গ্রুপের নির্বাহী প্রধান মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মইনুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, হাজী ড্রিঙ্কিং ওয়াটারের এর স্বত্বাধিকারী আব্দুর রব, মথুরেশপুর ইউনিয়ন জামায়াত ইসলামী আমির রবিউল বাশার, চাম্পাফুল ইউনিয়ন জামায়াত নেতা আবু হাসান, এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের পানির প্লান্ট বিভিন্ন পানি প্লান্টের ১১৯ জন প্রতিনিধি সভায় প্রধান অতিথি বলেন পানির অপর নাম জীবন,পানি যদি ভাল না হয় তাহলে মৃত্যুর কারণ হতে পারে। তিনি বলেন ব্যবসা-বাণিজ্য হালাল কিন্তু সুপ্রিয় পানির ব্যবসায় মানুষের ক্ষতিকর পদার্থ আছে কিনা দেখতে হবে।খাওয়ার পানি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে।তিনি আরো বলেন খাদ্য নিয়ে ব্যবসা করতে হলে দেখতে হবে মানুষের ক্ষতির কারণ না হয়, ব্যবসা করতে হবে জনগণের কল্যাণে বক্তারা নিরাপদ ও সুপেয় পানীয় জল সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। পরে প্রত্যায় গ্রুপের নির্বাহী প্রধান সিরাজুল ইসলামকে সভাপতি করে ১১ সদস্য উপজেলা পানির প্লান্ট কমিটি গঠন করা।
