ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনার খালে দুর্ঘটনায় ট্রলি

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.১৪ পি.এম
কালিগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনার খালে দুর্ঘটনায়  ট্রলি
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে একটি ছোট শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার অবৈধ যান ট্রলি যমুনার খালে দুর্ঘটনায়  পড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যমুনার  ধার দিয়ে কালিগঞ্জ থেকে পাওখালি  বাইপাস সড়কের দাবিতে   বিশিষ্ট ব্যবসায়ী মতি হাজির মৎস্য প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলিটি বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সড়কের ওপর একটি ছোট শিশু চলে এলে তাকে বাঁচাতে গিয়ে ট্রলিটির চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ট্রলিটি সড়ক থেকে ছিটকে পাশের যমুনার খালে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রলিতে থাকা হেলপার আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, খালে পড়ে যাওয়া খালি ট্রলিটি উদ্ধারে স্থানীয়দের উদ্যোগে কাজ চলছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে বাঁচাতে চালক তাৎক্ষণিক ভাবে ট্রলিটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি রাস্তা থেকে ছিটকে খালে পড়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।