ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় টিএমএসএস এর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষের চারা বিতরণ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.১৬ পি.এম
তেরখাদায় টিএমএসএস এর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষের চারা বিতরণ
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : বৃহস্পতিবার  (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে টি.এম.এস.এস তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে গ্রাহকদের মাঝে বৃক্ষরোপণ অভিযান এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে সচেতনতা মূলক ও সামাজিক বনায়ন কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়। টি.এম.এস.এস তেরখাদা শাখার ম্যানেজার মনিষ স্বর্ণকারের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। টি. এম. এস. এস এর তেরখাদা শাখার ম্যানেজার মনিষ স্বর্ণকার জানান, উদ্বোধনী দিনে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। তিনি জানান, বৃক্ষরোপন কর্মসূচি তেরখাদা শাখাসহ টি.এম.এস.এস এর সকল প্রতিষ্ঠানে চলমান রয়েছে।