গৌরনদীতে ৯ জন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান সহ নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সংবর্ধিত প্রকৌশলী মো. অহিদুর রহমান, সমবায় কর্মকর্তা আফসারা শাখী, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বিএডিসির প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমূখ। একইদিন সদ্য বদলি হওয়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী সহ মোট ৯জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে ফুল দিয়ে বরন করে নেন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা।
