রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের অভিনন্দন
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের মানুষের কল্যাণে রাজপথে সংগ্রাম করে আসছেন। তাঁর মতো অভিজ্ঞ, ত্যাগী ও সংগ্রামী নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনীত হওয়ার খবরে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেছেন।
