ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৫০ পি.এম
আশাশুনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে : আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি অধ্যাপক গাজী সোজায়েত আলী। বৈঠকে উপজেলার ১১ ইউনিয়নের মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে ১১ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।