ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে সমাজ সেবা অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.১২ পি.এম
আশাশুনিতে সমাজ সেবা অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে :  আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে প্রাপ্ত অনুদানের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর চত্বরে বৃক্ষরোপণ করা হয়। 

বাঁকড়া ইউনাইটেড ক্লাব, নওয়াপাড়া আইপিএম ক্লাব ও মৌমাছির বাস্তবায়নে ক্ষেত বিশেষ ভাবে সংরক্ষণ করে ভিয়েতনাম নারিকেল চারা, উন্নত জাতের আম, মাল্টা, কাগুজি লেবু, পেঁপে, মেহগনি ও লম্বু গাছের একাধিক চারা রোপণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এসময় বাঁকড়া ইউনাইটেড ক্লাবের সেক্রেটারী তাহমিদ হোসেন, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, নওয়াপাড়া আইপিএম ক্লাবের সভাপতি গোলাম হোসেন, কোষাধ্যক্ষ মহিবউল্লাহ, মৌমাছি এনজিও'র সম্পাদক আরিফুল ইসলাম ও কার্যকরী সদস্য রেহেনা খাতুন উপস্থিত ছিলেন।