ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে বাংলা কিউআর’ (Bangla QR) বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.১৪ পি.এম
মহম্মদপুরে বাংলা কিউআর’ (Bangla QR) বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপ-শাখা ডাচ্-বাংলা ব্যাংকের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় মহম্মদপুর উপজেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধিমূলক বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালির প্রতিপ্রাদ্য ছিল—"এক দেশ, এক কিউআর লেনদেনে আমরা এগিয়ে যাচ্ছি একটি ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের দিকে।"

​১৩ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংক মহম্মদপুর উপ-শাখার ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-পরিচালক মো: সোহানুর রহমান,মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্বা সংসদের আহবায়ক মোহাঃ মতিউর রহমান,মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আকতারুজ্জামান বিল্লাহ, প্রেসক্লাব মহম্মদপুর এর সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ।


উক্ত অনুষ্ঠানে মহম্মদপুরের সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের মাঝে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

​বক্তারা বাংলা কিউআর-এর মাধ্যমে নিরাপদ এবং সহজ ক্যাশলেস ট্রানজ্যাকশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই আয়োজনে স্থানীয় সাংবাদিকবৃন্দও উপস্থিত থেকে প্রচারণায় সহায়তা করেন। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ মহম্মদপুরের প্রতিটি মানুষকে ক্যাশলেস সমাজ ও একটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করবে।