ঢাকা শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২জন আসামী আটক, মামলা দায়ের

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৪.২০ পি.এম
দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২জন আসামী আটক, মামলা দায়ের
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২জন আসামী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলাম, পিএসআই বিপ্লব মালাকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় পৃথক পৃথক মাদক উদ্ধারের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৩/০৮/২০২৬ তারিখ সন্ধ্যার পরে দেবহাটা থানার কুলিয়া ইউনিয়নের আশু মার্কেট এর পশ্চিম পাশে জনৈক রাসেল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৩ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামি ১। মোস্তফা কামাল (৪৫), পিতা- আব্দুল হামিদ, সাং- খাসখামার, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে এবং একই তারিখ রাত ৯টার দিকে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামস্থ স্টিল ব্রিজের দক্ষিন পাশে জোড়া বটগাছের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ২। রিয়াজুল ইসলাম (৪৮), পিতা- ফজর আলী, সাং- পদ্মশাখরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, দেশব্যাপী মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আটককৃত আসামীদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ইং ১৪/০৮/২০২৬ তারিখ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।