মধুখালীতে তিন সন্তানের জননী নিখোঁজ থানায় জিডি
শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি তিন সন্তানের এক জননী। তার নাম মোছা. লিপি আক্তার (৩৫)। তার বাড়ি উপজেলার জাহাজপুর ইউনিয়নের টোংরাকান্দী গ্রামে। সে গতকাল ১৩ আগস্ট দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান পাওয়া যায় নি।
নিখোঁজ লিপি আক্তার টোংরাকান্দী গ্রামের জব্বার শেখের স্ত্রী। তার বাবার নাম সাকেন শেখ।
পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন লিপি আক্তার। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় তার স্বামী জব্বার শেখ মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, (জিডি নং-৬৪৭) তারিখ-১৪.০৮.২০২৬। নিখোঁজের বিষয়ে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় তিন সন্তানসহ পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
