ঢাকা শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫৩ পি.এম
আশাশুনি জামায়াতের যুব  বিভাগের দায়িত্বশীল বৈঠক
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

আশাশুনিতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক। বৈঠকে উপজেলা টিম সদস্য মাওঃ এম.আরাফাত হোসেন সহ উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ইউনিয়ন শাখার মাসিক প্রতিবেদন পর্যালোচনা, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।