ঢাকা শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

​কচুয়ায় আলোচিত ট্রিপল মার্ডারের ১আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.০১ পি.এম
​কচুয়ায় আলোচিত ট্রিপল মার্ডারের ১আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ
www.dailyranggaprovat.com

​কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় আলোড়ন সৃষ্টি করা ট্রিপল মার্ডার মামলার অন্যতম সন্দেহভাজন আসামি জাহিদুল হাওলাদারকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ ও কচুয়া থানা পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

​গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার সাইনবোর্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত জাহিদুল হাওলাদার উক্ত মামলার নিহত আহাদ হাওলাদারের একই বাড়ির আপন চাচাতো চাচা মৃত মজিদ হাওলাদারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকেই আসামিদের ধরতে এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড বাজারে অভিযান চালিয়ে জাহিদুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

​কচুয়া থানা পুলিশ জানায়, আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে । জোড়া ও ট্রিপল হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার রহস্য উন্মোচন এবং বাকি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।