ঢাকা শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভা ও সুধী সমাবেশ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ১০.৩৮ পি.এম
তেরখাদায় মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভা ও সুধী সমাবেশ
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : শুক্রবার  (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পানতিতা এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও এলাকার সুধীজনদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র ভদ্র'র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের বিপিএড শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, খুলনা জেলা আইনজীবি সমিতির বার বার নির্বাচিত সাবেক সভাপতি ও প্রখ্যাত আইনজীবি আব্দুল্লাহ হোসেন বাচ্চু, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আবুল বাসার মোল্লা, অগ্রণী ব্যাংকের অবঃ ম্যানেজার আব্দুস সালাম মোল্লা, এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জহির হাসান, জীবন বীমা কর্পোরেশনের ডি জি এম মোঃ তৌহিদুর রহমান, এ্যাড. এফ এম আক্তারুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ শাহজাহান আলী, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন ও মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সমাজসেবক শেখ আজিজুর রহমান আজিবার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুর রহমান। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিতে হবে।  সময়ানুবর্তিতা দায়িত্ববোধ, সততা, মানবিকতা ও দেশ প্রেমের মত মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, বিজ্ঞাস চর্চা ও সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়টি একটি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব। বক্তারা, বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।