ঢাকা শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে পথসভায় সংস্কৃতি মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী'র সাথে মতবিনিময়

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ১০.৪০ পি.এম
মহম্মদপুরে পথসভায় সংস্কৃতি  মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী'র  সাথে মতবিনিময়
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে রওশন মার্কেট চত্বরে শুক্রবার রাতে আকস্মিক পথসভা ও চা চক্রে অংশগ্রহণ করে সরকারি কাজে বাধা দানকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর উচ্চারণ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

শুক্রবার (১৪ আগষ্ট) রাত সাড়ে ৮টার সময় রওশন মার্কেট চত্বরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় এবং চা চক্রের সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

​পথসভায় বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড ও উপজেলা পরিষদের গৃহিত সার্বিক উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন,উপজেলা পরিষদ অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, এবং আগামীতে যদি কেউ শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সহ আইনানুগ ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

​উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প সরকারি বিধি-বিধান মোতাবেক বাস্তবায়িত হবে। 

​এলাকার সার্বিক সার্বিক চিত্র তুলে ধরে তিনি আরও আশ্বাস দেন, উন্নয়নের সার্বিক অগ্রগতিতে এগিয়ে চলছে মহম্মদপুর। 

মহম্মদপুরের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হবে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে।

​পথসভা ও চা চক্রের এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান।