কচুয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ আল মামুন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে কচুয়া থানায় দায়িত্ব গ্রহণ করেন।
কচুয়া থানায় যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলার গাংনী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কচুয়া থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনগণের সেবায় পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি বদ্ধপরিকর। তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সুশীল সমাজ, সাংবাদিক ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।তার নিজ জেলা ময়মনসিংহ।
