ঢাকা শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.৪১ এ.এম
নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের বাঁশভিটা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার আল আমিন (২০) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন যশোরের খোলাডাঙ্গা এলাকার মফিজ হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে মালামাল নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নড়াইল সদরের বাঁশভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির চাকা ফেটে গেলে হেলপার আল আমিন সড়কের পাশে দাঁড়িয়ে টায়ার পরিবর্তনের কাজ করছিলেন। 

এ সময় যশোর থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার আল আমিন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া প্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।