দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১ আসামী আটক
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এএসআই সাগর আলী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-১৪/০৮/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকা হতে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, আটককৃত বারী গাজী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে ইং-১৫/০৮/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
