কালিগঞ্জে ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু
সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রধান সড়কে উপজেলার পাওয়ার হাউজের সামনে ভ্যান থেকে ছিটকি পড়ে ট্রাকের চাপায় এক যুবকের করুন মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক শ্যামনগর উপজেলার পৌরসভার নকিপুর কাতখালী ৭নং ওয়ার্ডে মোঃ আব্দুস সবুরের ছেলে ও আবু কাওছার গাজীর নাতি আবু রায়হান(২৫) চলন্ত ট্রাক মাথা চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুরে পেট্রোল পাম্প সংলগ্ন পাওয়ার হাউজের সামনে ইঞ্জিন চালিত ভ্যানে করে যুবক যাচ্ছিলেন ভ্যান থেকে হঠাৎ তিনি সড়কের উপরে ছিটকে পড়েন ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ও চাপায় ঐ যুবক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরত হল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
