ঢাকা রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

খালেদা জিয়ার জন্মদিনে আগৈলঝাড়ায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.৩৪ পি.এম
খালেদা জিয়ার জন্মদিনে আগৈলঝাড়ায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, খন্দকার মোহাম্মদ আলী, আরিফ হোসেন ফিরোজ মোল্লা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও অংশ নেন।