চলে গেলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রাক্তন ছাত্রনেতা নেতা, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু শনিবার ১৫ আগষ্ট ভোর ৪ টা৫০ মিনিটে সাতক্ষীরাস্থ ইটাগাছা নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি,,,,,, রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি ১৯৫৩ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি খুলনা আজম খান কমার্স কলেজে পড়াশুনা করাকালীন দেশমাতৃকার টানে রনাঙ্গনে সম্মুখ সমরে পারুলিয়া, আশাশুনির পাইকগাছায়, হানাদার বাহিনীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার বিকাল ৪.০০ টায় তার নিজ বাসবভনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বিকাল সাড়ে ৫টায় মাঝ পারুলিয়া ইদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। এছাড়া অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াত ইসলামী বাংলাদেশের দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, ২ নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও মরহুমের জৈষ্ঠ্য পুত্র বিপুল। জানাজা নামাজটি পরিচালনা করেন ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি রাজু আহমেদ। জানাজা শেষে মরহুমকে পারুলিয়া সরদার বাড়ীতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
