আশাশুনিতে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ প্রদানের অনুষ্ঠান আশাশুনিতে সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় অনুষ্ঠান সম্প্রচার শেষে স্থানীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম আশাশুনির সভাপতি অধ্যক্ষ (অবঃ) রুহুল আমিনের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিঃ সহ সভাপতি মনোরঞ্জন বসাক, সহ সভাপতি কামরুন নাহার, মোস্তফা আবু ইয়াহিয়া, দুলাল চন্দ্র সানা, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপদেষ্টা দুখীরাম ঢালী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, সদস্য সুকুমার মল্লিক, নূরুল হুদা, ইউনুছ আলী। উল্লেখ্য, অবঃ শিক্ষক- কর্মচারীগণকে মোবাইলে স্ব স্ব ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করা হয়েছে।
