ঢাকা রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াগাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ১০.৩৪ পি.এম
নড়াগাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ
www.dailyranggaprovat.com

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের নড়াগাতীতে বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নড়াগাতী থানা বিএনপি ও যুবদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি নওশের আলী বিশ্বাস 

সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখায়েত হোসেন (ঝুনু), যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ নড়াগাতী থানা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন নেতাকর্মীরা।