ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ইসরায়েল

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৩ এ.এম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।।  প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে এ নিন্দা জানানো হয়েছে।

 

ইসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া বার্তায় জানানো হয়েছে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

 

এতে আরও জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।