মহম্মদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ড় সভা অনুষ্ঠিত
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) মো: সাদমান আকিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা,মাগুরা জেলা বিএনপি'র সদস্য ও মহম্মদপুর মুক্তিযোদ্বা সংসদের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) মো: মতিউর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহম্মেদ,
সবেক বিএনপি'র সদস্য-সচিব ও মহম্মদপুর সদর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো: আকতারুজ্জামান আক্তার, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মিজানুর রহমান,মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য চাষী মো: মোস্তফা জামান সনেট ও মো: মিজানুর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্যে মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, 'মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিতে মৎস্য দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো কারিগরি সহায়তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।' অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়।এর পূর্বে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
