ঢাকা সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৩.৩৫ পি.এম
দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উদ্যোগে ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ আগস্ট)  উদ্বোধনী অনুষ্ঠান ও নানা কর্মসূচি পালিত হয়। শুরুতেই সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।​উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। ​আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় অর্থনীতিতে এবং আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার রোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। ​এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, মৎস্য ব্যবসায়ী লক্ষন বাগ, অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদসহ স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মৎস্যজীবী, চাষী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মধ্যে ৪জন ব্যবসায়ীকে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।