মৌলভীবাজারে চা বাগানে এক গাছেই মিলল যুগলপ্রেমের নিথর দেহ
মৌলভীবাজার প্রতিনিধি : সংসার ও সন্তানের বাঁধন এড়িয়ে তারা হাত ধরেছিলেন এক অনন্য ভালোবাসার টানে। কিন্তু সেই প'র'কী'য়া প্রেম ও বিয়ের সম্পর্কের পরিণতি যে এত দ্রুত এবং করুণ হবে, তা হয়তো ভাবেনি কেউই। পারিবারিক কলহ ও মানসিক টানাপোড়েন সহ্য করতে না পেরে মৌলভীবাজারের রাজনগরে এক ভালোবাসার সম্পর্কের নির্মম সমাপ্তি ঘটেছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের ‘মোকাম আকাশি টিলা’ এলাকার একটি গাছে থেকে প্রেমিক যুগলের নিথর দেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।
নিহতরা হলেন—রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গল ও বিনতা দুজনই পূর্বে নিজ নিজ সংসারে বিবাহিত ছিলেন এবং তাদের সন্তানও রয়েছে। তবুও নিজেদের সব সামাজিক নিয়ম ভেঙে প্রায় এক মাস আগে তারা গোপনে কোর্ট ম্যারেজ করেন। প্রেম থেকে হওয়া এই নতুন বিয়ে উভয় পরিবারেই তৈরি করে তুমুল অশান্তি ও পারিবারিক দ্বন্দ্ব। চারপাশের এই তীব্র অসন্তোষ ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে তারা চরম ও শেষ সিদ্ধান্ত বেছে নেন।
সকালে মাথিউড়া চা বাগানের পাহাদার স্বপন রাজভর ডিউটি করার সময় গাছে তাদের দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে খবর পেয়ে রাজনগর থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে মৃ'ত'দে'হ দুটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, "পারিবারিক অমিল ও টানা-পোড়েনের জের ধরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।"তিনি আরও জানান ম'য়'না'ত'দ'ন্তে'র প্রক্রিয়া শেষে বিস্তারিত পরিষ্কার হওয়া যাবে।
