ঢাকা সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলের কালিয়ায় অবৈধ জাল ও চায়না দুয়ারী: ছয় হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৩.৪৮ পি.এম
নড়াইলের কালিয়ায় অবৈধ জাল ও চায়না দুয়ারী: ছয় হাজার টাকা জরিমানা
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) কালিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও বড়দিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস ও বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।

এ সময় একই আদালতের নির্দেশে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৯টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।