ঢাকা সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১জন আসামী আটক, থানায় মামলা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৩.৫৮ পি.এম
দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১জন আসামী আটক, থানায় মামলা
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানার এসআই সাহিদুল আলম সঙ্গীয় অফিসার এসআই হান্নান মিয়া, এএসআই সাগর আলীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করাকালে ইং-১৫/০৮/২০২৬ তারিখ বিকালে দেবহাটা থানার কুলিয়া বাজার সংলগ্ন করিম মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আসামি আব্দুর রাজ্জাক গাজী (৫৫), পিতা- মৃত আমান গাজী, সাং- উত্তর কুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৬। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, আটককৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে ৯টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই ছাড় দেয়া হবেনা। আটককৃত আসামীকে রবিবার ইং ১৬/০৮/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।