কালিগঞ্জে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে আলোচনা র্যালি ও মাছের পোনা অবমুক্ত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : "রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে রবিবার ( ১৬ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল ১০ টায় এক র্যালি বাইর হয়, র্যালি টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ , পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মৎস্য চাষী, মৎস্যজীবী সমাবেশ ও সুধী বৃন্দের অংশগ্রহণে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তৌফিক আহমেদের এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার( ভূমি) মইনুল ইসলাম খান ,, অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, খামার ব্যবস্থাপক রাজিব হাসান, কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন শ্রেষ্ঠ মৎস্য চাষী জাহাঙ্গীর আলম, সেফটি কোম্পানির বদুজ্জামান, প্রশিক্ষক মামুনুর রহমান, মৎস্য চাষী আনিসুর রহমান,বাবলুর রহমান, রুহুল আমিন , প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্যজীবী চাষীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় ।
