ঢাকা সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৭.২৭ পি.এম
তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : রোববার ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সমন্বয়ে এক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা  সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, বিএনপি নেতা শরীফ নাঈমুল হক, মোঃ বিল্লাল হোসেন ও আবুল হোসেন বাবু, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও মৎস্য চাষী মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।