জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কালিয়ার ছেলে - পাপ্পু
কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সম. রাকিবুজ্জামান পাপ্পু। সাধারণ সম্পাদক পদে তাকে ঘিরে সংগঠনের ভেতরে তৃণমূল পর্যায়ে জোর আলোচনা চলছে,দলীয়,সূত্রে জানাযায়১/১১পরবর্তী সময় থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় থেকে পাপ্পু ধারাবাহিকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আসছেন। সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে তার ভূমিকা ইতোমধ্যে নেতাকর্মীদের নজর কেড়েছে।২০১৮ সালের ১৩ জুন কেন্দ্রীয় ঘোষিত পনের সদস্য বিশিষ্ট কমিটিতে তিনি কারাবন্দী অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। এছাড়া কালিয়া পৌর ছাত্রদলের ২নং ওয়ার্ডের সাবেক ১নং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। দলীয় নেতাকর্মীদের দাবি, ১০ ডিসেম্বর কেন্দ্রিক কর্মসূচিতে নড়াইল জেলায় ছাত্রদলের একমাত্র কর্মী হিসেবে তিনি মামলার আসামি হয়ে কারাবরণ করেন। পাশাপাশি ২৮ অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় জেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ইউনিট পর্যায়ে একমাত্র আসামি হিসেবেও তার নাম উঠে আসে।এ পর্যন্ত দুইবার গ্রেফতার হয়ে মোট ১৯৫ দিন কারাবরণ করেছেন পাপ্পু। কারাগারে অবস্থানকালে বাবার সঙ্গে একই সময়ে হাতকড়া পরিয়ে রাখার ঘটনাও স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসে। একই সঙ্গে সাতবার নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে। ফেরারি অবস্থাতেও হরতাল, অবরোধ ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি।তার বাবা কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
