ঢাকা সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে বাক প্রতিবন্ধী আলামিন হারিয়ে গেছে

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৭.৩৬ পি.এম
আশাশুনিতে বাক প্রতিবন্ধী আলামিন হারিয়ে গেছে
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের  আমির আলী গাজীর ছেলে বাক প্রতিবন্ধী আলামিন হোসেন (২৫) হারিয়ে গেছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ টার কুঁন্দুড়িয়া গ্রামে বসবাসকারী তার বড় ভাই হোসেন আলীর বাড়ি থেকে নিজেদের বাড়ী শোভনালী যাবে বলে বের হয়েছিল। কিন্তু সে বাড়িতে পৌছায়নি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। হারানোর সময় তার পরনে লুঙ্গি ও গায়ে কালো শার্ট, হাতে সাদা শপিং ব্যাগ ছিল। গায়ের রং শ্যামলা পরিষ্কার। সে আধা আধা ভাষায় কথা বলতে পারে। কোন স্বহৃদয় ব্যাক্তি যদি তার সন্ধান পান অনুগ্রহ করে তার বড় ভাই হোসেন আলীর সাথে ০১৭৭৮-৮৩৩৫৯৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।