নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটর সাইকেল এর সংঘর্ষে নিহত-১
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া টু খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ঝরেগেল একজন এর প্রাণ এবার কালিয়া উপজেলার মাধবপাশা বাজারে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পথচারী কৃষক সবুজ মোল্যা (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাধবপাশা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন পথচারী মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে সবুজ মোল্যা দুর্ঘটনার পরে স্থানীয়রা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সাহা প্রাথমিক পরীক্ষা শেষে রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।সবুজ মোল্যার মৃত্যুর খবরে হাসপাতাল এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
কালিয়া–খুলনা মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগসৃষ্টি হয়েছে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
