সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধা ক্রোসফায়ারের শিকার হয়েছে- আইনমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
আইনমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে স্বাধীনতার ঘোষনা দিতে পেরেছিলেন একমাত্র কারন তার পাশে দাড়িয়েছিলেন বেগম খালেদা জিয়ার মত সুযোগ্য স্ত্রী। জিয়াউর রহমানের প্রতিটি কাজের ছায়াসঙ্গী ছিলেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশ ষড়যন্ত্রে যখন জিয়াউর রহমানকে হত্যাকান্ডের শিকার ঘটানো হয়। তখন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবধু। নাবালক দুইটি সন্তান নিয়ে যখন পরিবারের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, তখন বিএনপি’র অবস্থাও করুন। তখন বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ বলেছিলেন আপনাকে বিএনপি’র হাল ধরতে হবে। একদিকে দুইটি নাবালক সন্তানসহ সংসারের হাল, অন্যদিকে গোটা বিএনপি পরিবারের হাল ধরে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গনতন্ত্র, আইনের শাসন ও স্বৈরাচার হটানোর জন্য বেগম খালেদা জিয়া আপষহীন নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য মুক্তির দিসারী ছিলেন।
আইনমন্ত্রী আরও বলেন, আমরা জুলাইকে ছোট করে দেখতে চাইনা। জুলাই বিপ্লব সফল হয়েছে বিগত ১৬টি বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামে যে সুচনা হয়েছিলো তার সফল পরিণতি হয়েছিলো জুলাই বিপ্লবের মধ্যদিয়ে।
আলোচনা সভায় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমূখ। শেষে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
