ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

তেরখাদায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজু ডাকাত আটক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.২৮ এ.এম
তেরখাদায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজু ডাকাত আটক
www.dailyranggaprovat.com

তেরখাদা প্রতিনিধি।।     তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজ দুপুর ২ টার দিকে তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকা থেকে  আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য, ৬/৭ টা ডাকাতি মামলা সহ একাধিক মামলার আসামী মোঃ শাহাদাত হোসেন রাজুকে গ্রেফতার করেছেন। সে উপজেলার আড়ফাঙ্গাসিয়া গ্রামের মনু মোল্যার পুত্র। রাজু মোল্যা দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, দস্যুতা,মাদক,জুয়াসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে যশোর, বাঘারপাড়া, কালিয়া,  নড়াগাতি,তেরখাদা, নোয়াখালীর  ফুলগাজী থানায় ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ সংগীয় অফিসার ফোর্স নিয়ে কুখ্যাত রাজু কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এদিকে রাজু ডাকাত গ্রেফতার হওয়ার খবর শুনে এলাকায়  চলছে উৎসবের আমেজ। যে যার মত করে মিষ্টি বিতরণ করছে। তেরখাদা থানার  অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তার কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে। তিনি বলেন, রাজু হলো আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাই দস্যুতাসহ কয়েকটি মামলা চলমান রয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com